বর্ধমান সংশোধনাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দির অস্বাভাবিক মৃত্যু - The News Lion

বর্ধমান সংশোধনাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দির অস্বাভাবিক মৃত্যু

 


দি নিউজ লায়নঃ   বর্ধমান সংশোধনাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দির অস্বাভাবিক মৃত্যু হয়েছে।মৃতের নাম তপন সিং (৫৩)। হুগলির খানাকুল থানার ঘোষপুর মেলাতলায় তাঁর বাড়ি। সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালে একটি মামলায় ২০১৮ সালের ১৬ ফেব্রুয়ারি তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের নিের্দশ দেন হুগলির আরামবাগের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক।


 এছাড়াও তাঁকে ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছর কারাবাসের নিের্দশ দেন বিচারক। তিনি প্রথমে আরামবাগ সংশোধনাগারে ছিলেন। সেখান থেকে ২২ ফেব্রুয়ারি তাঁকে বর্ধমান সংশোধনাগারে স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার শৌচালয়ের বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান অপর এক বন্দি।


খবর পেয়ে সংশোধনাগারের মেডিকেল অফিসার সেখানে যান। পরীক্ষা করে তিনি তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে বর্ধমান থানায়। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিসের অনুমান। যাবজ্জীবন সাজাপ্রাপ্তের অস্বাভাবিক মৃত্যু নিয়ে বিচার বিভাগীয় তদন্তের  নির্দেশ দিয়েছেন বর্ধমানের সিজেএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.